২১ আগস্ট, ২০২১ ২১:১৮
র্যাব-৯ এর অভিযানে নগরীর দরগাগেট এলাকা থেকে পুলিশ এ্যাসল্ট মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বেলা আড়াইটায় র্যাব-৯, সিপিএসসি কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার দিরাই মামলা নং- ২৭, তারিখ- ২৪/০১/২০১৬ ইং, ধারা- ৩৪১/১৪৭/১৪৮/৩২৩/৩৩৩/৩৫৩/১৮৬ দণ্ড বিধি; ১৮৬০, জিআর মামলা নং- ২৭/১৬ মূলে এসএমপি-সিলেটের কোতোয়ালি থানাধীন দরগাগেট এলাকাতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুয়েদ আহমদ (৩৫)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য