২১ আগস্ট, ২০২১ ২৩:০১
সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে আজকের এই হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ পুণ্যভূমি সিলেটে বৃক্ষরোপণ শুরু করেছে। প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে, বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই যত বেশি পারেন তত বেশি বৃক্ষরোপণ করুন।
শনিবার (২১ আগস্ট) দুপুরে শোকের মাস আগস্ট উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ এর আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ২০২১ সিলেট নগরীর কুশিঘাট এলাকায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আজীবন সদস্য এবং সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ফালাহউদ্দীন আলী আহমদ, সদস্য সচিব ও আজীবন সদস্য মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, আজীবন সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, সদস্য মশিউর রহমান হাফিজ, মধুফুল ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকার কামরুল হামীদ প্রমুখ।
আপনার মন্তব্য