নিজস্ব প্রতিবেদক:

২৩ আগস্ট, ২০২১ ০২:৪০

চুনারুঘাটে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব তিন কেজি গাঁজাসহ মো. রতন মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার রাত ৭টার দিকে উপজেলার উবাহাট ইউপির ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া রতন মিয়া নেত্রকোনা জেলার সুশন দূর্গাপুর থানার কালিকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

রোববার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত