নবীগঞ্জ প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২১ ১৫:০৭

নবীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নবীগঞ্জে ৮১ পিছ ইয়াবাসহ মাহিদুল ইসলাম মাহিদ  (৩০) নামের যুবককে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশসূত্ররে জানাযায়, মাহিদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মোঃ নজির মিয়ার পুত্র রবিবার( ২২ আগষ্ট) রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ দাস তালুকদার একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ পৌরএলাকার  শিবপাশার নোয়াপাড়াগামী রাস্তার মুখ থেকে মাহিদকে ৮১ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ।

মাদক আইনে মামলা দিয়ে সোমবার (২৩ আগষ্ট) দুপরে গ্রেপ্তারকৃত মাহিদকে কোর্টে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত