জগন্নাথপুর প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২১ ২৩:১৬

জগন্নাথপুরে একাধিক চুরির মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান একাধিক চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকির মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত আবদুল হেকিম মুন্সীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া হক বলেন, আসামির বিরুদ্ধে একাধিক চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

আপনার মন্তব্য

আলোচিত