নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২১ ০৩:১৭

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের মোগলাবাজারে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম তারেক মিয়া (১৮)।

সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার (২৩ আগস্ট) তারেক মোগলাবাজারের ইলিহগঞ্জ বাহার নামক স্থানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুর ১টার দিকে ওই ভবনের ৩ তলা থেকে তিনি নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তারেককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত