গোলাপগঞ্জ প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২১ ১৮:৪৯

বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের দাফন সম্পন্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এর পরে তার নিজ এলাকা ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ গত সোমবার সকাল ১১টার দিকে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ফুলবাড়ি ইউপির হাজীপুর গ্রামের মরহুম মাহমুদ হোসেন চেয়ারম্যানের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত