২৫ আগস্ট, ২০২১ ১৯:১৫
সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, ৪ সেপ্টেম্বর লাঙ্গলে ভোট দিয়ে আমাকে একটিবার সুযোগ দিন। মহান সংসদে গিয়ে আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাই।
প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই উল্লেখ করে আতিক বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে ¯েœহ করেন। আমি জনপ্রতিনিধি না হয়েও বর্তমান প্রধানমন্ত্রীকে মোগলাবাজারে কৃষক সমাবেশে নিয়ে এসেছিলাম। নির্বাচিত হলে উন্নয়নের ক্ষেত্রে সিলেট ৩ আসন অগ্রাধিকার পাবে বলে আমি বিশ্বাস করি।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা, কটালপুর, নুরপুর, চানপুর, দনারাম, নয়াবাজার ও পালবাড়ি এলাকায় গণসংযোগ এবং আয়োজিত পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালাম রাজা শাহেল, সহসভাপতি বাবুল মিয়া, সহসভাপতি ছতু মিয়া, সহ সাধারণ সম্পাদক সম্পাদক জিতু মিয়া, উপজেলা যুবসংহতির সভাপতি হাসানুর রশীদ হাসান, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সহসভাপতি শাহিন আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কানু প্রমুখ।
আপনার মন্তব্য