তাহিরপুর প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২১ ১৪:৫৮

তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচি সফল করার লক্ষে সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দরিদ্র জনসাধারণকে ১০ টাকা কেজিতে খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকারী ভাবে খাদ্যবান্ধব কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খাদ্য বান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, খাদ্য গুদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান, যুবলীগ নেতা আবুল কাশেম, কর্মসূচির ডিলার অনুপম রায় প্রমুখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতে যারা দায়িত্বে আছেন তারা সঠিক ও সুষ্ঠু ভাবে এই কর্মসূচি পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম চলবে না। কোন অনিয়ম পাওয়া গেলে কঠোরভাবে দমনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত