সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০২১ ০১:৪৩

উন্নয়ন ও পরিবর্তনের জন্য লাঙ্গলকে বিজয়ী করুন: আতিক

সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, মানুষ এবার পরিবর্তন চায়। এলকায় শান্তি দেখতে চায়। গ্রুপিং আর টেন্ডারবাজীর রাজনীতি মানুষ ঘৃণা করে। শান্তি প্রতিষ্টার লক্ষে উন্নয়ন ও পরিবর্তনের জন্য এবার লাঙ্গলকে বিজয়ী করুন।

আতিক আরো বলেন, নির্বাচিত হলে প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে একেএকে সমাধানের চেষ্টা করবো। ৪ সেপ্টেম্বর লাঙ্গলে ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিতে তিনি সিলেট ৩ আসনের মানুষের প্রতি আহ্বান জানান। বুধবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই সেন্টার কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেন্টার কমিটির সভাপতি আফতাব মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা মোর্শেদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মনছুর আহমদ, সানুর মিয়া, চমক আলী, মছব্বির মিয়া, সমছু মিয়া, ফারুক মিয়া, মাসুক মিয়া, আইয়ুবুর রহমান, আং মানিক, যুবনেতা ওলিউর রহমান, ছালিক আহমদ, দেলোয়ার হোসেন, মতিন মিয়া, আবুল মিয়া, জাফর আহমদ, মামুন আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত