২৭ আগস্ট, ২০২১ ২১:১৭
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা পরিষদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা ইয়াসমিন সুমি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি হায়দার আলী, কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও পৌর কাউন্সিলরবৃন্দ।
এরআগে দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জেলা পরিষদের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে মতবিনিময় করেন। এ সময় তিনি কমলগঞ্জ আধুনিক ডাকবাংলো ভবন ও নির্মানাধীন কমলগঞ্জ প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবর, সদস্য মো. রাসেল মতলিব তরফদার ফখরু প্রমুখ।
আপনার মন্তব্য