চুনারুঘাট প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২১ ২২:০৫

চুনারুঘাটে ৮৭ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির গুইবিল সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৮৭ কেজি গাঁজা উদ্ধার করেছে।

জানা যায়, শনিবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় চিমটিবিল সীমান্ত ফাঁড়ীর সুবেদার মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে।

গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের সিও লেঃ কর্নেল সামীউন্নবী চৌধুরী। তিনি বলেন, গুইবিল সীমান্তের ১৯৭০-৪ এস পিলারের ৪০ কেজি ও ১৯৭৩-৮এস পিলারের সামনে ৪৭ কেজিসহ ৮৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয় এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 

আপনার মন্তব্য

আলোচিত