নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২১ ২২:১৭

মাধবপুর থেকে ৪২ বোতল ইসকফ সিরাপসহ গ্রেপ্তার ১

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে ৪২ বোতল ইসকফ সিরাপসহ (মাদকদ্রব্য) মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা ২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪২ বোতল ইসকফ সিরাপসহ (মাদকদ্রব্য) একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম মিয়া (২৭)। তিনি ব্রাহ্মনবাড়ীয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরের হোসেন আলীর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(খ)/৪১ ধারায় মামলা রুজু করে জব্দকৃত মাদক এবং গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত