নিজস্ব প্রতিবেদক:

০২ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫২

সুনামগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৩২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ষোলঘর এলকায় এ অভিযান হয়।

গ্রেপ্তার যুবক সদর থানার বাধনপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. রেজান মিয়া (২৪)।

বুধবার (১ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেজান মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত