০২ সেপ্টেম্বর, ২০২১ ২১:১১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে র্যাব ৯৫ বোতল বিদেশী মদসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তালের তল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তাওহীদুল ইসলাম (২০), শাওন দাস (১৯) ও রতন দেবনাথ (১৯)। তাদের সবার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য