২৬ নভেম্বর, ২০১৫ ১৬:০৬
হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গদাইনগর এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত সূত্র জানায়, দুপুরে কাটাখালি গ্রামের সামছু মিয়ার পুকুরে মাছ ধরতে যায় একই গ্রামের লুৎফুর রহমান। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে শাহেদা, আবুল মিয়া, আহাদ মিয়া, রুবেল আহমদ, লোকমান হোসেন, আলমগীর মিয়া, ফরিদ মিয়া, আব্দুল আলী, খলিল মিয়া, শুকুর মিয়া, জসিম মিয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আপনার মন্তব্য