নিজস্ব প্রতিবেদক:

১২ সেপ্টেম্বর, ২০২১ ২০:০৮

জকিগঞ্জে ৩১১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৩ হাজার ১১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জকিগঞ্জ থানার জামডহর এলাকায় এই অভিযান হয়।

গ্রেপ্তার আব্দুল আজিজ (৫৮) থানার জামডহর এলাকার মৃত বাতির আলীর ছেলে।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা।

আপনার মন্তব্য

আলোচিত