মৌলভীবাজার প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০১৫ ১৩:২৫

মেয়র প্রার্থী নাহিদের সাথে মৌলভীবাজার ছাত্রলীগ ও যুবলীগের মতবিনিময়

আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ জনসংযোগ করে যাচ্ছেন

জেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী নাহিদ আহমদের সাথে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ে সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ছালিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা গৌউছ উদ্দিন নিকসনের পরিচালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী নাহিদ আহমদ।

এ সময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ নেতা একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক বিকাশ ভৌমিক, নির্মল দে, জেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মবশ্বির আহমদ, জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক সজীব হাসান, জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমতৈল ইউনিয়ন চেয়ারম্যান সুজিত দাশ, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি।

সভায় মেয়র পদপ্রাথী নাহিদ আহমদ আগামী পৌর নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় বক্তারা যুবনেতা নাহিদ আহমদকে সমর্থন দিয়ে দলীয় মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাসহ দলীয় পৌরসভা নির্বাচনী বোর্ড নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান। সভা শেষে শহরে নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের হয়।

আপনার মন্তব্য

আলোচিত