বিশ্বনাথ প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১২

বস্তুনিষ্ঠতার কারণে বিশ্বনাথের সাংবাদিকরা প্রশংসিত

মতবিনিময়ে শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা দেশে-বিদেশে প্রশংসিত। সর্বত্র যখন হলুদ সাংবাদিকতার ছড়াছড়ি ঠিক তখন বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা হলুদ ও অপসাংবাদিকতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন।

তাই আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্য ধরে রাখতে প্রেসক্লাবের সকল কলম সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের’র সভাপতিত্বে নতুনবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

এর আগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশিক আলী। এসময় যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবু রুনু কান্ত দে, সদস্য আব্দুল জলিল জালাল, আকবর আলী, মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শংকর দাশ শংকু, বিশ^নাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মহব্বত আলী জাহান, আ’লীগ নেতা ওয়াব আলী মেম্বার, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, কামরুজ্জমান সেবুল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সহ-সভাপতি কামাল মুন্না, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক সালাম উদ্দিন, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, নিবার্হী সদস্য রুহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত