শ্রীমঙ্গল প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০১৫ ২০:৪২

শ্রীমঙ্গলে পানসী রেষ্টুরেন্টের শাখা উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেটের ঐতিহ্যবাহী রেষ্টুরেন্টের পানসী’র শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৫টায় শহরের ভানগাছ রোডস্থ এস.এ মার্কেটে দোয়া মাহফিলের মাধ্যমে “সুস্বাদু খাবারের আতিথেয়তার পরশ” এই প্রতিপাদ্য নিয়ে পানসী রেষ্টুরেন্টের যাত্রা শুরু করে। পানসী গ্রুপের চেয়ারম্যান মো: আবু বক্কর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী রেষ্টুরেন্ট পানসী “সুস্বাদু খাবারের আতিথেয়তার পরশ” এই কথা নিয়ে যাত্রা করে। তার ধারাবাহিকতায় আজ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে যাত্রা শুরু করেছে। অত্যন্ত সুনামের সহিত তারা তাদের পরিবেশনা পরিবেশন করে যাচ্ছে। তাদের এই পরিবেশনা বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য

আলোচিত