সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৫ ১৩:৩৫

সুনামগঞ্জে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে অনুদানের দাবিতে মানববন্ধন

‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’ এ দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। শনিবার সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নুরুর রব চৌধুরী, সাবেক সভাপতি পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, নির্মল ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা এসময় বলেন ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই এটা আমাদের অধিকার। পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। উন্নত দেশ কর্তৃক বিভিন্ন প্রতিশ্রুতির পূর্নাঙ্গ বাস্তবায়ন চাই। আমরা মাদের পাওনার নিশ্চয়তা চাই।

আপনার মন্তব্য

আলোচিত