২৮ নভেম্বর, ২০১৫ ১৮:১৩
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সিলেট মহানগর ছাত্রদল নেতা লিটন কুমার দাশ নান্টু সহ সকল কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
শনিবার বিকেল ৩ টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়, পরে সুরমা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ-এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের পরিচালনায় সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য উত্তরসূরী বাংলার ভবিষ্যৎ কর্ণধার জননেতা তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গণ বিচ্ছিন্ন অবৈধ আওয়ামী সরকার বিএনপি এমনকি বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে নানামুখী অপ তৎপরতা শুরু করেছে। তিনি বলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র জননেতা তারেক রহমানের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র বাংলার জনগণ বরদাশত করবে না।"।
সভাপতির বক্তব্যে নুরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, "তারেক রহমান বিএনপিকে গুছিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করার কারণেই বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য অবৈধ শাসক গোষ্ঠীর অপচেষ্টা সফল হয়নি। এখনও হামলা-মামলা, অপপ্রচারের মাধ্যমে এই দল ও তার বলিষ্ঠ সংগঠক তারেক রহমানকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে।"
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোঃ সোহেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সাধারন সম্পাদক শাহ রুমেল,মিফতাউল কবির মিফতা, জয়দেব চক্রবর্তী জয়ন্ত , জয়নাল আহমদ,মুহিবুর রহমান মুরাদ, রুজেল আহমদ চৌধুরী,শাহেদ বক্স, মালেক আহমদ, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম,আব্দুল জলিল, বেলায়েত হোসেন মোহন, তসির আলী, কবির উদ্দীন, সোহেল মাহমুদ, আখতার হোসেন, শাহজাহান মিয়া, আবু হানিফ,দেলোয়ার হোসেন খাঁন মিশু, সরোয়ার শাহিন,মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলার ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ,জেলা যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেসার, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, সৈয়দ সরোয়ার রেজা, আমিনুল ইসলাম সাজু, আফছর খান, রজব আহমদ, মির্জা সম্রাট, জি এম আজম, জাকির আহমদ, গাজী সুমন, আলতাফ হোসেন সুমন,ফাহিম আহমদ চৌধুরী,পারভেজ খাঁন জুয়েল,জামিল আহমদ তালুকদার, হুমায়ুন কবীর সুহিন, মন্টু কুমার নাথ,আহমেদ জিলু, ফখরুল ইসলাম রুমেল, মনোজ দেব, এনামুল হক শামীম, ফয়জুর রহমান, জামিল আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইমাম উদ্দীন, বদরুল ইসলাম,অলিউর রহমান,আফজল হোসেন চৌধুরী, আমিরুল হক সলিড, সাইফুল আলম, হাবিবুর রহমান হাবিব, মলয় ধর, জাবেদ আলম কোরেশী, একতেশামুল হক সবুজ, ইশতিয়াক হক ওলি,আব্দুল গাফফার, মতিউর রহমান আফজল, মাহফুজ হাসান, ফরহাদ বক্স, লুৎফুর রহমান, মারুফ আহমদ, ফুল মিয়া প্রমুখ।
-বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য