বড়লেখা প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০১৫ ১৮:৫৫

বড়লেখায় মাদকাসক্ত সন্তানকে পুলিশে সোপর্দ করলেন মা

মৌলভীবাজারের বড়লেখায় মাদকাসক্ত ছেলের কর্মকান্ডে অতিষ্ট হয়ে এক মা শেষ পর্যন্ত নেশাখোর ছেলে জলিল উদ্দিন (২০) কে পুলিশে সোপর্দ করেছেন।

জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে জলিল উদ্দিন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে মা ও বোনকে মারধর করত। শনিবার রাতে অতিষ্ট মা আফিয়া বেগম মাদকাসক্ত অবস্থায় ছেলে জলিল উদ্দিনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, সে মাদকাসক্ত অবস্থায় মা ও বোনকে মারধর করত। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত