সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৫ ১৯:২৬

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে: ড. মোমেন

সদ্য বিদায়ী জাতিসংঘে বাংলাদেশের মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রয়েছে। বিশ্ববাসী এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ভাল চোখে দেখছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘পিস কিপিং’ এ বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে রয়েছে।

রবিবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

সভায় ড. এ কে আব্দুল মোমেন বলেন, গত ৬ বছরে তার দায়িত্ব কালীন সময়ে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন কমিটি ও প্রতিনিধিত্বশীল নির্বাচনে বাংলাদেশ যে কয়টিতে প্রার্থী হয়েছে তার সব কয়টি অর্থাৎ প্রায় ৫০টি নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়েছে, একটিতেও হারে নাই। এটা জাতিসংঘে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবের। এই সাফল্য শুধু কূটনৈতিক নয়, এটা জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব, এটা বর্তমান সরকারের অবদান।

তিনি বলেন, বাংলাদেশের দ্রুত দারিদ্রতা হ্রাস পেয়েছে, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে, কৃষি ক্ষেত্রে বিপ্লব সাধনের মাধ্যেমে খাদ্যে স্বয়ং সম্পুর্নতা অর্জন করেছে, মানুষের মাথা পিছু আয় বেড়েছে, যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষা হার বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানী খাতের উন্নয়ন, স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া, শিল্প খাতের প্রসার, সর্বোপরি মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ইত্যাদি দেখে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।  বাংলাদেশের এই উন্নয়নকে তারা উদাহরণ হিসাবে টেনে কিভাবে এত প্রতিকুল পরিবেশ থাকা সত্যেও বাংলাদেশ এত দূর এগিয়ে যাচ্ছে তার হিসাব বিদেশীরা মিলাতে পারছে না। তাই আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ যাহাতে নস্যাৎ করতে না পারে তার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ দৃষ্ঠি রাখার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজম আলী, খাদিমনগর ইউনিয়ন সভাপতি ইউপি সদস্য মোঃ তেরা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ইকলাল হোসেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মখলিছুল রহমান, মাছুম আহমদ চৌধুরী, এডভোকেট আফসর আহমদ, আফতাব উদ্দিন, আমির উদ্দিন আহমদ, এএইচএ মালিক ইমন, ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম খান, আবুল কালাম, মোঃ আব্দুল হক, ডা. জিয়া উদ্দিন, মোঃ ফজলুল করিম ফুল মিয়া, মাস্টার আব্দুস শুকুর, আব্দুল আজিজ।

বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন সভাপতি মোঃ মছদ্দর আলী, সাধারণ সম্পাদক মোঃ আশ্রব আলী, যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুহিত আলম শফিক, হাটখলা ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, খাদিম নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালিক, খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ আনসার মিয়া মহালদার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বিলাল, সহ-সভাপতি শেখ মোঃ বদরুল ইসলাম, টুলটিকর ইউনিয়র সাধারণ সম্পাদক নিরেশ দাস, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস মছব্বির, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি মোঃ আলতা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মোগলগাঁও ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ চুনু, সাধারণ সম্পাদক মোঃ আশিক মিয়া, কান্দিগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত