৩০ অক্টোবর, ২০২১ ২১:৫৩
মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক, পিকআপ, ট্যাংক-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৪০৩) উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বড়লেখা পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা ট্রাক, পিকআপ ও ট্যাংক-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ।
নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে মো. সাইফুর রহমান খলকু সভাপতি ও মই প্রতীক নিয়ে মো. জাবের উদ্দিন সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।
আপনার মন্তব্য