শ্রীমঙ্গল প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০১৫ ১৬:১২

শ্রীমঙ্গলে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ডিসি-ডিএম সম্মেলন-২০১৫ শুরু হয়েছে। স্থানীয় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ-এ গত ৩০ নভেম্বর সোমবার সম্মেলনে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়।

সম্মেলনে মৌলভীবাজারের কুলাউড়ার শাহবাজপুর থেকে ভারতের করিমগঞ্জে রেলযোগাযোগ, সীমান্ত হাট চালু, সীমান্তে শান্তি বজায় রাখাসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়। বন্যা নিয়ন্ত্রণ ও সীমান্ত এলাকার নদীপাড় সংরক্ষণ, দু’দেশের সংস্কৃতি ও ক্রীড়া বিনিময়, সাজা শেষ হওয়া জেল বন্দীদের বিনিময় ইত্যাদি বিষয় আলোচনায় গুরুত্বের সাথে উঠে আসে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ: কামরুল হাসান বলেন, আমরা গতকাল বাংলাদেশ এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বর্ডার এলাকায় যে সম্পর্ক, সমস্যা, সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনার মধ্যে ছিল আমরা গত মিটিং করেছিলাম ভারতের শিলচরে গিয়ে। সেখানে ২২ থেকে ২৪ জানুয়ারি মিটিং হয়েছিল। সে মিটিংয়ে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো কতটুকু কার্যকরী করেছি এবং কতটুক ফলপ্রসূ হয়েছি সেগুলো আলোচনা করেছি।

আমাদের আলোচনায় যে এজেন্ডা ছিল আমরা গতকাল আলোচনা করেছি। বিশেষ করে বর্ডার এলাকা সম্পর্কিত যেগুলো রয়েছে আজকে আমরা সেগুলো চূড়ান্ত করছি। যেগুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করেছি সেগুলো স্বস্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবো এবং আমাদের সাথে সম্পর্কিত যে কার্যক্রম রয়েছে সেগুলো কার্যকর করবো। যাতে করে দু দেশের পাস্পারিক সম্পর্ক সুন্দর হয় এবং দুদেশে সীমান্ত এলাকায় যারা বসবাস করে তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত দিয়ে যে ধরনের অপরাধ ঘটে থাকে সেগুলো যেন আমরা প্রতিরোধ করতে পারি।

কাছাড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী এস বিশ্বনাথ বলেন, যে ইস্যুগুলো রয়েছে আনন্দের সহিত আলোচনা হয়েছে। আমাদের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সন্তুষ্ট। ধন্যবাদ বাংলাদেশের সদস্যদের।

কুলাউড়ার শাহবাজপুর থেকে ভারতের করিমগঞ্জে রেলযোগাযোগ চালু হলে বাণিজ্যিক সম্ভাবনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মোঃ: কামরুল হাসান বলেন, এই রেললাইনটি ব্রিটিশ সময়ে ছিল। সেটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমানে ভারতের আর্থিক সহায়তায় এটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পটি অনুমোদন হয়েছে ২৬ মার্চ ২০১৫ তারিখে। ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট (এল ও সি) তারা অর্থায়ন করবে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তবে এখনও কি সম্ভাবনা এখানে আছে আমাদের কাছে নেই। সেটি হলে আমরা সেটি জানিয়ে দিবো।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ডিসি-ডিএম সম্মেলন-২০১৫ শুরু হয়েছে। স্থানীয় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ-এ গত ২৮ নভেম্বর শনিবার থেকে ৩০ নভেম্বর সোমবার সম্মেলনে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে ১৩ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ: কামরুল হাসান। ভারতের পক্ষে ৮ সদস্য দলের নেতৃত্ব দিচ্ছেন কাছাড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী এস বিশ্বনাথ। কাছাড়ের পুলিশ সুপার রাজিভর সিংহ, কমান্ড্যান্ট অফিসার সঞ্জীব যোশী, কাছাড়ের ডেপুটি কমিশনার জে. বিশ্বাস, করিমগঞ্জের পুলিশ কমিশনার প্রদীপ রঞ্জন কর, শিলচরের এডিসি এনকে দাশ প্রমুখ।

সম্মেলনে দু’দেশের প্রশাসন, পুলিশ, বিজিবি ও বিএসফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত