৩০ নভেম্বর, ২০১৫ ২০:২৪
জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের ধারাবাহিকতার কারণেই দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সাধারণ মানুষ ভাল থাকে। দেশ দারিদ্রমুক্ত হয়। অন্যদিকে বিএনপি জোট ক্ষমতায় এলে জনগণের দুর্ভোগ বাড়ে। বিএনপি মানে উৎপীড়ন, জাতির জন্য একটা যন্ত্রণা। হরতাল-অবরোধের নামে মানুষ খুন ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তাদের কাজ।
হুইপ সোমবার মৌলভীবাজারের বড়লেখায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ২টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
প্রকল্পগুলো হচ্ছে-মাধবকু- জলপ্রপাতে মৌলভীবাজার জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত চার তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো উদ্বোধন, উপজেলার নিজবাহাদুরপুর ইউপির চরিয়া ও কবিরা গ্রামে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ১২২ পরিবারের বাড়িতে বিদ্যুতায়ন।
মাধবকু- ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক লুৎফর রহমান চুন্নুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ নাছিরুল্লাহ খান, নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সোয়েব আহমদ, মাহতাব উদ্দিন, সুনাম উদ্দিন প্রমুখ।
এদিকে বিকেলে নিজবাহাদুরপুর ইউপির চরিয়া, কবিরা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক আজিম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ওয়াহিদুল হক এপলু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, সমাজসেবক ময়নুল হক, নিজবাহাদুরপুর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল, ছাত্রলীগ সভাপতি কয়েছ আহমদ, সমাজসেবক বেলাল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য