মাধবপুর প্রতিনিধি:

১৪ নভেম্বর, ২০২১ ২২:৩৬

মাধবপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ রকিবুল হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রকিবুল মাধবপুর উপজেলার দেবনগর ফকির বাড়ির আব্দুর রশিদের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত