শাবি প্রতিনিধি:

১৫ নভেম্বর, ২০২১ ০০:৫৩

শীতার্ত মানুষের পাশে থাকবে শাবির ‘কিন’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে 'শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি-২০২১' এর কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

রোববার (১৪ নভেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সেক্রেটারি অফ ওয়েব মো. সালমান আসাদ্দু।

এতে উল্লেখ করা হয়, হাড়কাঁপানো এই শীতের দিনে শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে দুঃখ-কষ্টের মধ্য দিয়ে শীতার্ত মানুষের দিন কাটে। এতে শীতের মলিনতা, বিবর্ণতা শুধু প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং সংক্রমিত করে তাদের। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু-বৃদ্ধসহ সকল বয়সের মানুষেরা প্রতিবছর বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এমনকি মৃত্যুবরণও করে। তাদের কষ্ট লাঘব করতে, তাদের জীবনে একটু স্বস্তি, একটু আশার আলো ছড়িয়ে দিতে কিন আয়োজন করতে চলেছে 'KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২১'। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবার মাধ্যমে উষ্ণতা ছড়িয়ে দেয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘কিন’ এর পাঁচটি উইংস এর মধ্যে অন্যতম হচ্ছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি। শীত মৌসুমে কিন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ এবং 'কিন স্কুল'-এর শিক্ষার্থীদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। আর্থিক সাহায্য ও শীতবস্ত্র সংগ্রহ থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণসহ প্রতিটি কাজ নিষ্ঠার সাথে পালন করতে কিনের সদস্যরা বদ্ধপরিকর।

তাই "আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত"- প্রতিপাদ্য কে অন্তরে ধারণ করে মানবতার লক্ষ্যে কাজ করে থাকা 'কিন' এর "শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি'২০২১" এর প্রতিটি শুভাকাঙ্ক্ষী সাদরে আমন্ত্রিত। আর্থিক সহযোগিতার মাধ্যমেও যে কেউ এগিয়ে আসতে পারবেন।

আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত নগদ, বিকাশ, রকেট এবং ডিবিবিএল নম্বরে।নগদ (পারসোনাল), 01868675185, বিকাশ (পারসোনাল) 01680904021, রকেট (পারসোনাল) 014056605268, ডিবিবিএল (A/C) AROVIN AL NAYEM 2011050012175.

আপনার মন্তব্য

আলোচিত