১৬ নভেম্বর, ২০২১ ০১:১৩
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বাজার বণিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নুরুজ্জামান স্বাক্ষরিত সোমবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ ১৮-২০ নভেম্বর। মনোনয়ন পত্র জমাদান ২২ নভেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ২৩ নভেম্বর। প্রার্থী তালিকা প্রকাশ ২৪ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৫ নভেম্বর। প্রতীক বরাদ্দ ২৮ নভেম্বর।
নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য