সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৫ ২১:১৮

জানুয়ারিতে সিলেটে বিভাগীয় কবিতা উৎসব

জানুয়ারিতে সিলেটে বিভাগীয় কবিতা উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবিতা পরিষদ, সিলেট। মঙ্গলবার সংগঠনটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে নগরীর রাজা ম্যানশনে জাতীয় কবিতা পরিষদ, সিলেটের সভাপতি একে শেরামের সভাপতি অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোকাদ্দেস বাবুল, তাররেশ কান্তি তালুকদার, আতাউর রহমান, মাহবুবা সামসুদ, কাশমির রেজা, ন. নাজিম, বিমান তালুকদার, বশির আহমদ জুয়েল, সাখাওয়াত হোসেন পীর, অয়েকপম অঞ্জু, সজলকান্তি সরকার প্রমুখ।

কবিতা উৎসবের আয়োজনের জন্য আগামী ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় রাজা ম্যানশন কার্যালয়ে প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।

এতে কবিতা পরিষদ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কবিতা পরিষদ সভাপতি একে শেরাম।

আপনার মন্তব্য

আলোচিত