সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৫ ২৩:২৭

নগরীর সোবহানীঘাট থেকে মোটরসাইকেল চুরি

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে গত ৩০ নভেম্বর সোমবার রাত ৮টায় একটি মোটর সাইকেল চুরি হয়েছে।

এ ব্যাপারে আজ ১ ডিসেম্বর মঙ্গলবার কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং- ৭১, তাং- ০১/১২/১৫ইং।

ডায়েরী সূত্রে জানা যায়, নগরীর সোবহানীঘাট মৌবন ৫/২ বাসিন্দা হাজী নিছফর আলীল ছেলে মোঃ রাসেল আহমদ এর ব্যবহৃত বাজাজ প্লাস-১৫০০ সিসি (ইঞ্জিন নং- ২১৬৩৫, চেসিস নং- ৮৬২৬২, কালার কালো ও নিল) মোটর সাইকেলটি ৩০ নভেম্বর রাত ৮টায় বাসার বারান্দা থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়।

এ ব্যপারে মোঃ রাসেল আহমদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

আপনার মন্তব্য

আলোচিত