চুনারুঘাট প্রতিনিধি:

০৫ ডিসেম্বর, ২০২১ ০১:৫৯

চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. আনজব আলী (১৭) উপজেলার ইকরতলী এলাকার আহম্মদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘনশ্যামপুর এলাকার বিজলা কানু মেম্বারের বা‌ড়ীর সাম‌নের রাস্তায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক‌টি ব্যাটারী চা‌লিত অটোরিকশা তল্লাশি চালিয়ে গাঁজাসহ আনজব আলীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

আপনার মন্তব্য

আলোচিত