০৭ ডিসেম্বর, ২০২১ ১৪:৩০
ছাতিয়াইন ইউনিয়নে নৌকার প্রার্থী ফাতেমাতুজ জোহরা রিনা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা সুত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র অনুযায়ী, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মোঃ মিছবাহুল রব পলাশ, চৌমুহনী ইউনিয়নে মোঃ আপন মিয়া, বহরা ইউনিয়নে মোঃ আলাউদ্দিন, আন্দিউড়া ইউনিয়নে আতিকুর রহমান, শাহজাহানপুর ইউনিয়নে বাবুল হোসেন খান, জগদীশপুর ইউনিয়নে সৈয়দ ইমরুল হোসাইন রাসেল, বুল্লা ইউনিয়নে শামীম রহমান, নোয়াপাড়া ইউনিয়নে শেখ মুজাহিদ বিন ইসলাম, ছাতিয়াইন ইউনিয়নে ফাতেমাতুজ জোহরা রিনা, বাঘাসুরা ইউনিয়নে মোঃ এখলাছ মিয়া, আদাঐর ইউনিয়নে মোঃ ফারুক পাঠান।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ ১৯ ডিসেম্বর করে পুনঃতফসিল করা হয়েছে। ভোট গ্রহন তারিখ ৫ জানুয়ারী।
এ ধাপের নির্বাচনে শুধু মাধবপুরের আন্দিউড়া ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য