সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৫ ১৯:২১

কুলাউড়ায় কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি সহ একজন আটক

মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানাধীন মাইজগাঁও এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি সহ বদরুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে র‍্যাব-৯। আটককৃত বদরুল একই এলাকার মৃত মোনাজ্জির আলীর পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বদরুল জানিয়েছে,  মাইজগাঁও গ্রামের বাসুদেব বাড়ীর মন্দির হতে  বিষ্ণু মূর্তিটি চুরি করে এনে সে উচ্চ মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তার ঘরে রাখে । এসব পুরাকীর্তি  তারা একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে বিদেশে পাচার করতো বলেও  জিজ্ঞাসাবাদে জানা যায়। উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত