নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২১ ০১:১৮

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমার ট্রাকের ধাক্কায় এই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আলীনগর এলাকার হাজী শেখ তুরমুজ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আরোহী নুরুল বক্স (৩৫), সিলামের টিল্লপাড়া এলাকার আকমল বক্সের ছেলে।

পুলিশ জানায়, রাতে পাকা রাস্তার উপর ২ আরোহীসহ মোটরসাইকেল ও অজ্ঞাতনামা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আহত  মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করলে নুরুল বক্স মারা যান।

অপর আরহী সাহেল বক্স(২৩) আহত অবস্থায় নর্থ ইষ্ট হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

দুর্ঘটনার খবর পেয় দক্ষিণ সুরমা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয় হতাহতদের উদ্ধার করেন।

আপনার মন্তব্য

আলোচিত