০২ ডিসেম্বর, ২০১৫ ২২:২৯
মৌলভীবাজারের বড়লেখায় পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে নিয়ে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে।
বুধবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, কামাল হোসেন, শ্রমিক লীগের আহবায়ক আবুল হোসন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ। মতবিনিময় সভায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।
আপনার মন্তব্য