১১ ডিসেম্বর, ২০২১ ১৫:১৭
সিলেটে চারদিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার থেকে শুরু হওয়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত । নগরীর ২৭টি ওয়ার্ডে এই সময়ে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল। স্বাস্থ্যবিধি মেনে এ বছর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৫ লাখ ৮১ হাজার ৪৯৩ জনসংখ্যার মধ্যে ৬১ হাজার ৮২৭ জন শিশুকে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বছর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৭৬ জন স্বাভাবিক ও ২০ জন প্রতিবন্ধী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩৩৮ জন স্বাভাবিক শিশু ও এই বয়সের ৯৩জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আপনার মন্তব্য