ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

১১ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৫

ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মোটরসাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার ডাক বাংলোর সামনে থেকে মোটরসাইকেল র‌্যালি থানার রোড, ফেরিঘাট প্রদক্ষিণ করে পশ্চিম বাজার কাইয়ার গুদাম বধ্যভূমি স্মৃতিস্তম্ভের সম্মুখে পথসভায় মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্নারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. আলী বাচ্ছু, উপজেলা ডেকোরেটার্স সমিতির সভাপতি এনামুল করিম, উপদেষ্টা ছাইদ আহমদ রেখা, সন্তান কমান্ডের সহ সভাপতি আনছার আলী, সহ সভাপতি জুবায়ের হোসেন জুবা, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম, রিমন মজুমদার, মামুন আহমদ, সৈয়দ মোস্তফা নেওয়াজ ওয়াহিদ, কয়েছুর রহমান, জাবুল মিয়া, কাওছার আহমদ, আলমাছ আহমদ, বাবুল মিয়া, আলমাছ আলী, জাবুল মিয়া, নজরুল ইসলাম, মোহন আহমদ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান, কাওছার আহমদ, আহমদ শফি, আব্দুল মুরছালিন চৌধুরী, ইকবাল আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, রুকুনুজ্জামান ও আব্দুল মুকিত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত