সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৫ ২২:৩৭

ইমজার সদস্য অন্তর্ভূক্তির সময়সুচি ঘোষণা

সিলেটে টেলিভিশন সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার এর সাধারণ সদস্য অন্তর্ভূক্তির সময় সূচি ঘোষণা করা হয়েছে।

ইমজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ডিসেম্বর বৃহস্পতিবার হতে ৭ ডিসেম্বর সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগঠনের কার্যালয় হতে সদস্য ফরম বিতরণ করা হবে। কাঙ্খিত আবেদনকারীরা ফরম সংগ্রহ করে ৪ ডিসেম্বর শুক্রবার হতে ৮ ডিসেম্বরের মধ্যে ফরম পুরণ পুর্বক প্রয়োজনীয় কাগজ সহ জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য জানার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সিহাব এর মোবাইল নাম্বার ০১৭১৮১৬৮৩৭১ তে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত