১১ ডিসেম্বর, ২০২১ ২০:২১
ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, বন্ধুত্বের। এই বন্ধন অটুট থাকবে চিরদিন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বেরও ৫০ বছর পূর্তি। এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দিরাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের পক্ষ থেকে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
শনিবার সন্ধ্যা ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে ভারত সরকারের পক্ষ থেকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাধীন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামসুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের দ্বিতীয় সচিব জিটি রমেশ, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজদৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ।
স্বাস্থ্য পরিদর্শক আফজল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব।
স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তার পক্ষে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব।
আপনার মন্তব্য