বড়লেখা প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৫ ২৩:১৯

বড়লেখায় বিছরাবাজার আদর্শ স্পোর্টিং ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় বিছরাবাজার আদর্শ স্পোর্টিং ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিছরাবাজার আদর্শ স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিছরাবাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবক ফারুক উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাব সদস্য দিপাল চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, জেহীন সিদ্দিকী, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ডা: সতিস চন্দ্র দেব নাথ, শিক্ষক শাহাব উদ্দিন, শুক্লব কান্তি দে, ক্লাব সভাপতি হাছান আহমদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত