১২ ডিসেম্বর, ২০২১ ২১:১৬
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে নানা আয়োজনে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।
দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার ভূমি অরুপ রতন সিংহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভা শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আপনার মন্তব্য