সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২১ ১৫:২৪

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের দুই দিনব্যাপী বিজয় উৎসব

ফাইল ছবি

মহান বিজয় দিবস’২১ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী বিজয় উৎসব আগামীকাল বুধবার শুরু হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও পথনাটক মঞ্চস্থ হবে।

এছাড়াও প্রতি বছরের ন্যায় ১৬ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠান ব্যবস্থাপনা করবে। বিজয় দিবস উপলক্ষে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়।

১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এক বিবৃতিতে দুই দিনব্যাপী আয়োজনে সকলের অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত