১৪ ডিসেম্বর, ২০২১ ১৭:৪৫
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলার সভাপতি মো. আব্দুল জলিল, মহানগর কমিটির সভাপতি মো. মজির উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক রাজু, মহানগরের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান মাসুক, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ, জেলার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী সোহেল, মহানগরের সাংগঠনিক সম্পাদক শমসের রাসেল, মশিউর রহমান এহিয়া, জেলার ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক মো. ফখরুল ওয়াহিদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার, মহানগরের প্রচার সম্পাদক অধ্যাপক সুবেন্দু পাল মিঠু, সদস্য মো. রেজাউল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য