১৪ ডিসেম্বর, ২০২১ ১৯:১৯
শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা করেছে সিলেটের বিশ্বনাথ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্বনাথ উপজেলা স্মৃতিস্তম্ভে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা বুদ্ধিজীবি হত্যার সাথে জড়িত সকল রাজাকার, আল-বদর ও আল-শামসদের ফাঁসির দাবি জানান।
বিশ্বনাথ থিয়েটারের সাধারণ-সম্পাদক নবীন সোহেলের পরিচালনা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথের সাধারণ-সম্পাদক মণিকাঞ্চন চৌধুরী, হাজী মফিজ আলী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শামীম আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার সদস্য বিভাংশু গুণ বিভু, মাসিক বাসিয়ার সম্পাদক শেখ কাওছার আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার মহিলা সম্পাদক তাহেরা আক্তার মুন্নি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরিন মুন্নি, শহীদ দীগেন্দ্র কুমার স্মৃতি পরিষদের সভাপতি বিজন চন্দ্র দাশ বিজয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টি বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ-পিয়ার, বিশ্বনাথ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম, অর্থ-সম্পাদক সৌমিত্র ধর, প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, কবি ও সংগঠক রনজিৎ গোস্বামী, বিশ্বনাথ থিয়েটারের সদস্য মাজহারুল ইসলা ও মিলন আহমদ।
আপনার মন্তব্য