গোলাপগঞ্জ প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১ ১৯:৪০

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেলের বহিস্কারাদেশ স্থগিত

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উচ্চ আদালতে আপিল করলে আদালত এ আদেশ বাতিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম রাবেলের আইনজীবি ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু।

তিনি জানান, ২৭নং কোর্টে ডিবিশন বেঞ্চের বিচাপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ ১৪ ডিসেম্বর মোসন হেয়ারিংয়ে রিট পিটিশ নাম্বার ১২৪৩৪/২০২১ শুনানি শেষে আমিনুল ইসলাম রাবেলের স্থগিত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। এ আদেশের ফলে আমিনুল ইসলাম রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে পুণরায় বহাল থাকতে আর কোন আইনি বাধা নেই।

এর আগে গত ৬ ডিসেম্বর মন্ত্রণালয়ে বিরুদ্ধে একটি বক্তব্যের কারণে মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এ বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করলে
আদালত এ আদেশ বাতিল করেন।

আপনার মন্তব্য

আলোচিত