মাধবপুর প্রতিনিধি:

১৪ ডিসেম্বর, ২০২১ ২০:৫৭

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের উদ্যোগে তিন জন প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার তেলিয়াপাড়া বাজারে মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের অফিসে আনুষ্ঠানিকভাবে এসব সেলাইমেশিন দেওয়া হয়।

শাহজাহানপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেওয়ান আব্দুর আওয়ালের সভাপতিত্বে ও স্বচ্ছতার সদস্য সামছু উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমন।

বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাকর মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, স্বচ্ছতার সদস্য রাসেল আহমেদ, কাজী মোস্তাক আহমেদ, আব্দুল মমিন, চন্দন কর্মকার, ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারি জামির খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত