সিলেটটুডে ডেস্ক:

১৬ ডিসেম্বর, ২০২১ ২৩:২৬

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সমকাল সুহৃদ সমাবেশের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চাশে বাংলাদেশ। কুয়াশা ঘেরা ভোরের আকাশে লাল সূর্য। পাখির কলকাকলীতে বিজয়ের গান। দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদারদের পরাস্ত করে পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে জায়গা করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনে সিলেটে সমকাল সুহৃদ সমাবেশ কৃতজ্ঞচিত্তে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে। সকালে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করে সমকাল সুহৃদ সমাবেশ ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি সুব্রত বসুর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সুজিত দাশ, সহ সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক তন্বী দাস, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান মঞ্জু, প্রচার সম্পাদক প্রহর দাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায়, দীপ্ত দত্ত, মুনিরা রহমানী মাহা প্রমুখ।

এ সময় সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্টা ও সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত