জৈন্তাপুর প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২১ ২১:৪৩

জৈন্তাপুর মডেল থানার আয়োজনে হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিববর্ষে মহান বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর মডেল থানা কর্তৃক আয়োজিত আন্ত-ইউনিয়ন হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জৈন্তাপুর রাজবাড়ি মাঠ সংলগ্ন স্থানে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার পুরস্কার

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, জৈন্তাপুর মডেল থানার পরির্দশক মো: রজিউল্লাহ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

ফাইনাল খেলায় জৈন্তাপুর ইউনিয়ন বনাম দরবস্ত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ৩২ পয়েন্ট নিয়ে দরবস্ত ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) পার্থ রঞ্জন চক্রবর্তী‘র উপস্থাপনায় পুরস্কার বিতরনী
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কাজী শাহেদ
আহমদ ও শাহীদ আহমদ, আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক আবুল কাশেম আম্বিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, উপজলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, ইউপি সদস্য আব্দুর রকিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কায়ছার আহমদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও মামুনুর রশিদ মামুন।

আপনার মন্তব্য

আলোচিত